মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন ডিজি আলমগীর হোসেন

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন ডিজি আলমগীর হোসেন

সময় জার্নাল ডেস্ক:

দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শামীম হায়দারের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেনকে বদলিপূর্বক প্রেষণে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল