বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ডিআইইউ  ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা, সভাপতি কামাল হোসেন

বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
ডিআইইউ  ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা, সভাপতি কামাল হোসেন

ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিউলা)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি (২০২৬–২০২৭) ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংগঠনের উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে এবং সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মুহম্মদ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুল আলম রাসেল।

আরও পড়ুন:

কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজাসহ অটোরিকশা চালক আটক

৪ নদীর পানি বিপৎসীমার ‍ওপরে, ৫ জেলায় বন্যা হতে পারে

কমিটির সিনিয়র সহসভাপতি মো. সাইফুল ইসলাম মোল্লা। সহসভাপতি পদে রয়েছেন মনিরুজ্জামান সবুজ, শাহানাজ আক্তার, মোতাহের হোসেন, আক্তার আলী শেখ, শেখ শওকত হোসেন ও শেখ মাহিদুল ইসলাম যুবরাজ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ মোশারফ হোসেন রিপন, মর্তুজা মুহাম্মদ অস্তিক, মেহেদী হাসান আপেল ও নূর হোসেন প্রধান। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুল্লাহ খালেদ, এরশাদ আহমেদ ও আব্দুল আউয়াল শামীম পাটোয়ারী।

সাংগঠনিক সম্পাদক মো. আবু রাসেল এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আরিফুল ইসলাম। সাহিত্য, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রাব্বি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কিরণ এবং সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমদাদুল্লাহ মোল্লা। ক্রীড়া সম্পাদক মওদুদ আহমেদ ও সহ-ক্রীড়া সম্পাদক রুহুল আমিন।

সংস্কৃতি ও নারী বিষয়ক সম্পাদক মাহমুদা খানম এবং সহ-সংস্কৃতি ও নারী বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার মিনু। আইন বিষয়ক সম্পাদক মো. সায়ীদ উল্লাহ রনি এবং সহ-আইন বিষয়ক সম্পাদক শেখ এনামুল হাসান। তথ্য প্রচার ও গণসংযোগ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন খোকন। গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শহিবুজ্জামান সৃপ্ত, দপ্তর সম্পাদক মো. আবেদ আলী এবং সহ-দপ্তর সম্পাদক লুচিয়া ফাহিম বাধন।

এ ছাড়া পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. গোলাম কিবরিয়া এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মঈন উদ্দিন বিপ্লব। আইন ছাত্র ও শিক্ষানবিশ বিষয়ক সম্পাদক মোজাম্মেল আহমেদ মৃধা পাভেল এবং সহ-আইন ছাত্র ও শিক্ষানবিশ বিষয়ক সম্পাদক নাঈম হাসান অভি ও এনায়েত হোসেন। ধর্ম বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন আরিফা পারভীন, রাজিয়া সুলতানা, শিল্পী সুলতানা মেঘলা, দেলোয়ার হোসাইন, মো. সোহান, দেলোয়ার হোসেন অভি, এম এ সাহিদ, আরফান আহমেদ, তানজিনা আক্তার তুলি, মো. সাইফুল ইসলাম, মেহনাজ জাহান ইতি, মীর শাওন, মো. হাসনাইম ইমতিয়াজ, এ এইচ এম আব্দুল্লাহ মবিন ও নিরব।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন নুর নবী বুলবুল, ফিরোজুর রহমান রিন্টু, নেছা মোসা খায়রুন, সাজোয়ার রহমান পার্থ, জহিরুল ইসলাম সবুজ, আশরফুল আলম, অলিউর রহমান নয়ন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, হুমায়ুন কবির বাদশাহ, আব্দুর রাকিব, শায়েলা পারভীন পিয়া, আতাউর রহমান রুকু ও মো. রাসেল আহম্মেদ।

নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ কামাল হোসেন বলেন, তাকে সভাপতি নির্বাচিত করায় সংগঠনের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সকল সদস্যের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আরও গতিশীল ও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন।
ডিউলা একটি সক্রিয় অ্যালামনাই সংগঠন। এটি আইন পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল