বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

অধ্যাপক ডা. ফরহাদকে বিএমএসআরআই'র চেয়্যারম্যান মনোনয়ন

বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
অধ্যাপক ডা. ফরহাদকে বিএমএসআরআই'র চেয়্যারম্যান মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট (বিএমএসআরআই)-এর চেয়ারম্যানের শূন্য পদে সাময়িকভাবে অধ্যাপক ডা. ফরহাদ হালিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বর্তমানে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ (UAMC)-এর গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) উত্তরা আধুনিক মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিএমএসআরআই-এর এক্সিকিউটিভ কমিটি (ইসি)-র সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রকাশিত অফিস আদেশে বলা হয়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদটি শূন্য থাকায় তা পূরণের লক্ষ্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিমকে সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

অফিস আদেশে অনারারী সেক্রেটারি (ইনচার্জ) প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএমএসআরআই-এর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দ্রুত এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় দপ্তরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল