বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে ঢাকায় ভারতীয় দূতকে তলব

বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে ঢাকায় ভারতীয় দূতকে তলব

 কূটনৈতিক প্রতিবেদক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক বাংলাদেশবিরোধী বক্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিকেল ৫টার দিকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানের দপ্তরে ভারতীয় এই কূটনীতিককে ডেকে আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

গত ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতকে তলব করা হলো।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, ‘অতীতের একটি সময়ের মতোই পরিস্থিতি বজায় থাকুক—দুই দেশের সম্পর্কের উন্নতি না হোক, এমনটাই তিনি চান।’

এছাড়া ‘পুশ-ব্যাক’ ইস্যুতে তিনি দাবি করেন, রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে মানুষ ঢুকিয়ে দেওয়া হয়—যা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এসব মন্তব্য ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতকে তলব করা হলো।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল