শাহারিয়ার ইকবাল বান্না:
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এলেই শহরজুড়ে র্যালি, সেমিনার ও নানা আয়োজন চোখে পড়ে। শ্রমিকের অধিকার নিয়ে জোরালো বক্তব্য ও উঠে আসে। কিন্তু এই আলোচনার বাইরেই রয়ে যায় গ্রামবাংলার এক কঠিন বাস্তবতা।
সম্প্রতি অকাল বৃষ্টি ও পানিতে ডুবে অনেক কৃষকের পাকা ধান নষ্ট হয়েছে। কেউ ফসল ঘরে তুলতে পারেননি, আবার যারা তুলেছেন তারা ও বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না।
উৎপাদন খরচ বাড়লেও দাম থাকে অনিশ্চিত, ফলে কৃষকের লাভ তো দূরের কথা, অনেক সময় মূলধনই উঠে আসে না।
গ্রামীণ জীবনের এই চিত্র শুধু অর্থনৈতিক সংকট নয় বরং এটি টিকে থাকার লড়াই!
প্রকৃতি ও বাজারের চাপের মধ্যে দিনমজুর ও ক্ষুদ্র কৃষকের জীবন প্রতিনিয়ত অনিশ্চয়তায় ভুগছে।
তাই শ্রমিক দিবসের তাৎপর্য শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে, মাঠে ঘাটে নীরবে পরিশ্রম করা মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হওয়া উচিত এই দিনের প্রকৃত প্রতিফলন।
লেখক: শাহারিয়ার ইকবাল বান্না
শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ।