মঙ্গলবার, ০৫ মে ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বদলাবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মঙ্গলবার, মে ৫, ২০২৬
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বদলাবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ১৫ বছর পর বিজেপি ক্ষমতায় এলেও এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে তিনি সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক অধিবেশনে অংশ নেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবক্ষেত্রে একই থাকবে। ‘বাংলাদেশ প্রথম’ নীতির ভিত্তিতেই দেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। ভারতে যে সরকারই আসুক না কেন, এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেন, নিজেদের পররাষ্ট্রনীতির আলোকে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে।

এদিকে জেলা প্রশাসক সম্মেলনে পররাষ্ট্রসংক্রান্ত বিষয়ে যে কোনো পরামর্শ দিতে জেলা প্রশাসকদের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জেলা প্রশাসকরা যে কোনো সময় যে কোনো বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে বা মতামত দিতে পারেন।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং ভবিষ্যতেও এই যোগাযোগ উন্মুক্ত থাকবে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল