শুক্রবার, ০৮ মে ২০২৬

নল‌ছি‌টি‌তে ফ্রি মেডিকেল ক্যাম্প

শুক্রবার, মে ৮, ২০২৬
নল‌ছি‌টি‌তে ফ্রি মেডিকেল ক্যাম্প

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবী সংগঠন “উই ক্যান চেঞ্জ” এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৮ মে) সকালে নলছিটি উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী এই সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্প বিকাল পর্যন্ত চলবে। ক্যাম্পে শিশু মেডিসিন ও শিশু সার্জারি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ এবং পু‌ষ্টি‌বিদগণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন।

উই ক্যান চেঞ্জের চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডাঃ খালিদ মাহমুদ শাকিল জানান, গ্রামের সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন এবং ভ‌বিষ‌্যতেও এ রকম উ‌দ্যোগ চলমান রাখার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল