আন্তর্জাতিক ডেস্ক:
দেশজুড়ে শুক্রবার সকালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। আবু ধাবির উপুকূলে বিস্ফোরণের পরেই আরব আমিরাত দেশে উচ্চ সতর্কতা জারি করেছে। দুবাইভিত্তিক সাংবাদিক নাতাশা তুরাকের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
তিনি বলেন, হরমুজ প্রণালির এই উপকূলীয় জলসীমায় সংঘর্ষ অব্যাহত থাকায় সংযুক্ত আরব আমিরাত উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, সোমবার আমরা যেমনটা দেখেছি, এমন হামলা আবার শুরু হয়েছে।
আরব আমিরাত কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় থাকার জন্য সবাইকে উৎসাহ দিচ্ছেন বলে জানান নাতাশা।
এর আগে দেশটির পক্ষ থেকে বলা হয়, আজ সকালে ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, এই মুহূর্তে আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলা করছে।
ব্যালিস্টিক, ক্রুজ মিসাইল এবং ড্রোন প্রতিহত করার কারণে দেশের বিভিন্ন জায়গায় শব্দ শোনা যাচ্ছে বলে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া গতকাল তেহরানের দক্ষিণাঞ্চলে হামলার জন্যে আরব আমিরাতকে দায়ী করেছে। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি বলেছেম কেশম দ্বীপে হামলায় ইরান জড়িত থাকতে পারে।
এই হামলার জন্য আরব আমিরাতকে গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরানের কর্মকর্তারা।
এমআই