বুধবার, ২০ মে ২০২৬

ডিআইইউ নবনিযুক্ত প্রক্টরকে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

মঙ্গলবার, মে ১৯, ২০২৬
ডিআইইউ নবনিযুক্ত প্রক্টরকে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ৫৩ (বাই) ব্যাচের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে প্রক্টর অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। এসময় তারা নবনিযুক্ত প্রক্টরের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের পরিবেশ, খাবারের মান ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নিজেদের উদ্বেগ ও অভিযোগ তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। পরে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “ক্যান্টিনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। প্রতিদিন ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এখান থেকে খাবার গ্রহণ করেন। তাই খাবারের মান একটি সংবেদনশীল বিষয়। আগামী ৩০ দিনের মধ্যে ক্যান্টিনসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

এসময় শিক্ষার্থীরা নতুন প্রক্টরের নেতৃত্বে শিক্ষার্থীবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল