শুক্রবার, ২২ মে ২০২৬

শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি ওয়েবের

শুক্রবার, মে ২২, ২০২৬
শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি ওয়েবের

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)।

শুক্রবার (২১ মে) বিকেলে ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল এক বিবৃতিতে এই ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।

নাসরিন ফাতেমা আউয়াল বিবৃতিতে ওয়েব উল্লেখ করে, এই নৃশংস ঘটনা শুধু একটি শিশুর জীবন কেড়ে নেওয়ার ঘটনা নয়; এটি বাংলাদেশে শিশুদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে জবাবদিহি এবং সুরক্ষা ব্যবস্থার গুরুতর ঘাটতির বিষয়টিও নতুন করে সামনে এনেছে। একটি স্বাধীন ও সভ্য সমাজে নিষ্পাপ শিশুর ওপর এমন পাশবিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ওয়েব এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে। একই সাথে রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে ওয়েব।

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল