শনিবার, ২৩ মে ২০২৬

ইবির নতুন উপাচার্যকে লোক প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা

শনিবার, মে ২৩, ২০২৬
ইবির নতুন উপাচার্যকে লোক প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা

হাম্মাদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে সংবর্ধনা দিয়েছে লোক প্রশাসন বিভাগের ঢাকায় অবস্থানরত সাবেক শিক্ষার্থীরা। 

শুক্রবার (২২ মে) বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আগারগাঁও এ তারা এ সংবর্ধনার আয়োজন করে। 

এসময় উপস্থিত ছিলেন বিভাগটির সিনিয়র অধ্যাপক ড. জুলফিকার হোসাইন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও এডিশনাল ডিআইজি সানা শামিনুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, কোষাধ্যক্ষ মশিউর রহমান ডালিমসহ অন্যরা। 

বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও এডিশনাল ডিআইজি সানা শামিনুর রহমান বলেন, এটা অত্যন্ত গর্বের ব্যাপার যে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক মতিনুর রহমান স্যার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। আশা রাখছি স্যার বিশ্ববিদ্যালয়কে অনেক উচ্চতর স্থানে নিয়ে যাবেন। স্যারের এ পথচলাকে সহজ করতে আমরা সকল ধরনের সহযোগিতা করব।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তনের জন্য আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। এ দায়িত্ব পালনে যত বাধা, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা আসবে, সেগুলো অতিক্রম করেই এগিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুলোকে স্ট্রং করতেও পদক্ষেপ নিব।  

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল