রবিবার, ২৪ মে ২০২৬

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, প্রাণ গেল ৩ বাংলাদেশির

রোববার, মে ২৪, ২০২৬
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, প্রাণ গেল ৩ বাংলাদেশির

অনলাইন ডেস্ক:

বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টসংলগ্ন ৪২ নম্বর পিলার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুখালী পাড়ার বাসিন্দা ঞোমং তংচঙ্গ্যার ছেলে অক্যমং তংচঙ্গ্য (৪০), মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিক্যং তংচঙ্গ্য (৩৪) এবং সুনি অং তংচঙ্গ্যার ছেলে শৈফুচিং তংচঙ্গ্য (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে যান স্থানীয় ওই তিন ব্যক্তি। এসময় সীমান্ত এলাকায় পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই অক্যমং তংচঙ্গ্য নিহত হন।

পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা আরও দুইজন পৃথক মাইন বিস্ফোরণের শিকার হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, ‘ঘটনাটি জেনেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল