বুধবার, ২৭ মে ২০২৬

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে বিজিবি

বুধবার, মে ২৭, ২০২৬
ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে  বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে বিজিবি

নাটোর প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে দেশের বিভিন্ন এলাকায় যানজটপূর্ণ টোল প্লাজায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

চলতি মাসের ২১ মে  হতে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন -৫৩ বিজিবি ১ সেকশন বিজিবির ১০ জন সদস্য  নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আত্রাই টোল প্লাজা এলাকায় মোতায়েন করা হয়।
 
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা ও  উপজেলা প্রশাসন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত ও জন-সাধারণের দুর্ভোগ লাঘবে করতে টোল প্লাজা এলাকায় দায়িত্ব পালন করছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ( বিজিবি-৫৩) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) বলেন,  আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো সাধারণ মানুষের নিরাপদ যাত্রা ও জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা  কাজ করছে।   

 তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে বিজিবি'র সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আগামী৩১ মে পর্যন্ত টোল প্লাজা এলাকায় দায়িত্ব পালন করবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল