শনিবার, ১৩ জুন ২০২৬

৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি

শুক্রবার, মে ২৯, ২০২৬
৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণগত ত্রুটির প্রমাণ পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। এ ঘটনায় গঠিত বিশেষ তদন্ত কমিটি আগামীকাল শনিবার (৩০ মে) তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জাহিদ রায়হান বলেন, 'হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কিছু নির্মাণগত ত্রুটি পাওয়া গেছে। সেগুলো নবজাতকদের চিকিৎসা পরিবেশে কোনো ধরনের প্রভাব ফেলেছিল কি না, তা তদন্ত প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও প্রযুক্তিগত তথ্য পর্যালোচনা করা হয়েছে।' 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নবজাতকদের মৃত্যুর ঘটনায় হাসপাতালের অক্সিজেন সরবরাহব্যবস্থা, বায়ু চলাচল (ভেন্টিলেশন), তাপমাত্রা নিয়ন্ত্রণ ও নিবিড় পরিচর্যা কক্ষের সামগ্রিক ব্যবস্থাপনা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়েছে। এছাড়া তদন্ত কমিটির সদস্যরা হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছেন/ 

গত কয়েক দিনে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাটি নিয়ে সর্বমহলে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকেও এই মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানানো হয়েছে।

ডা. জাহিদ রায়হান বলেন, তদন্ত প্রতিবেদনে দায়-দায়িত্ব নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশও রাখা হবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল