মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যে ওয়েবসাইটে জানা যাবে বড় পর্দায় বিশ্বকাপ দেখার ভেন্যু

সোমবার, জুন ১৫, ২০২৬
যে ওয়েবসাইটে জানা যাবে বড় পর্দায় বিশ্বকাপ দেখার ভেন্যু

মোঃ হৃদয়, ডিআইইউ প্রতিনিধি:

ফুটবল বিশ্বকাপ মানেই কোটি মানুষের আবেগ, উন্মাদনা আর একসঙ্গে উদযাপনের উপলক্ষ। প্রিয় দলের খেলা বড় পর্দায় বন্ধু–স্বজন কিংবা অন্যান্য সমর্থকদের সঙ্গে উপভোগ করার অভিজ্ঞতা বিশ্বকাপকে আরও বিশেষ করে তোলে। তবে অনেক সময় কোথায় খেলা দেখানো হচ্ছে, কোন ভেন্যুতে আয়োজন রয়েছে কিংবা কোথায় বেশি দর্শক জড়ো হচ্ছেন—এসব তথ্য এক জায়গায় পাওয়া যায় না। সেই অভিজ্ঞতাকে আরও সহজ ও সংগঠিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কয়েকজন শিক্ষার্থী।

ডিআইইউ শিক্ষার্থী ও ব্রেস ল্যাবরেটরি–এর সদস্য মোঃ মুরসালাতুল ইসলাম পল্লব, মোঃ আশরাফুল মোল্লা, রাশেদুজ্জামান রাকিব এবং মোঃ মেহেদী হাসান মিলে তৈরি করেছেন ‘ফিফা পার্টি বাংলাদেশ’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। বিশ্বকাপকে ঘিরে দেশের বিভিন্ন স্থানের দর্শক, আয়োজক ও ফুটবলপ্রেমীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে দর্শকেরা নিজেদের আশপাশে কোথায় বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানো হচ্ছে, তা সহজেই খুঁজে বের করতে পারবেন। শুধু তা–ই নয়, কোনো পরিচিত স্থানে খেলা দেখানোর আয়োজন থাকলে সেটিও প্ল্যাটফর্মে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

প্ল্যাটফর্মটিতে রয়েছে ইন্টারঅ্যাকটিভ মানচিত্রের মাধ্যমে ভেন্যু খোঁজার সুবিধা, উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থা, সমর্থকদের অংশগ্রহণভিত্তিক কার্যক্রম এবং ম্যাচের সময়সূচি দেখার সুযোগ। ফলে ব্যবহারকারীরা আগে থেকেই জানতে পারবেন কোন ম্যাচ কোথায় বেশি দর্শক আকর্ষণ করছে এবং নিজেদের উপস্থিতিও নিশ্চিত করতে পারবেন।

উদ্যোক্তাদের ভাষ্য, বিশ্বকাপকে শুধু টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ না রেখে একসঙ্গে উপভোগ করার সংস্কৃতিকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতেই এই উদ্যোগ। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরির ধারায় ডিআইইউ শিক্ষার্থীদের এই প্রচেষ্টা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

বিশ্বকাপ ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করবে বলেও আশাবাদী উদ্যোক্তারা।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল