শনিবার, ৩০ মে ২০২৬

ঈদে বাড়িতে ফিরে নারী শিক্ষার্থীদের অনুভূতি

শনিবার, মে ৩০, ২০২৬
ঈদে বাড়িতে ফিরে নারী শিক্ষার্থীদের অনুভূতি

ক্যাম্পাসের ব্যস্ত জীবন, ক্লাস-পরীক্ষা আর প্রতিদিনের চাপের মাঝেও ঈদ যেন শিক্ষার্থীদের জীবনে নিয়ে আসে এক টুকরো স্বস্তি ও আবেগের মুহূর্ত। দীর্ঘদিন পর পরিবার-পরিজনের কাছে ফেরা, শৈশবের স্মৃতিগুলো আবার নতুন করে অনুভব করা এবং প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর আনন্দ প্রতিটি শিক্ষার্থীর কাছেই ভিন্নরকম। ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাস থেকে বাড়িতে ফেরা নিয়ে শিক্ষার্থীদের এমন অনুভূতি ও ভাবনা তুলে ধরেছেন শাহারিয়ার ইকবাল বান্না

এবারের ঈদযাত্রা শুধু ভ্রমণ নয়, ছিল ভালোবাসা আর আবেগে ভরা
ক্যাম্পাস থেকে ঈদের ছুটিতে পরিবারসহ গ্রামের বাড়ি বগুড়ায় ফিরেই যেন মনটা অন্যরকম শান্তিতে ভরে গেছে। সারা বছর পড়াশোনা আর ব্যস্ততার মাঝে পরিবারের সঙ্গে এভাবে সময় কাটানোর সুযোগ খুব কমই হয়। বাবা-মা ও আপনজনদের হাসিমুখ, একসাথে খাওয়া-দাওয়া আর ঈদের ছোট ছোট মুহূর্তগুলো হৃদয়ে আলাদা একটা ভালো লাগা তৈরি করেছে। এবার পরিবারের সঙ্গে ঐতিহাসিক মহাস্থানগড় ঘুরতে গিয়ে শৈশবের অনেক স্মৃতিও মনে পড়ে গেছে। গ্রামের মাটি, মানুষের আন্তরিকতা আর পরিবারের ভালোবাসা যেন ঈদের আনন্দকে আরও গভীর করেছে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা শুধু ভ্রমণ নয়, ছিল ভালোবাসা আর আবেগে ভরা এক সুন্দর অনুভূতি।

সৈয়দা সানজিদা  
শিক্ষার্থী,
রসায়ন বিভাগ,
সরকারি তিতুমীর কলেজ,ঢাকা

ঈদ ধনী-গরিবের মধ্যে সহানুভূতি ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলে
ক্যাম্পাসের ব্যস্ততা শেষে বাড়িতে দীর্ঘ ছুটি কাটানোর অন্যতম বড় সুযোগ হচ্ছে ঈদ। ব্যক্তিগতভাবে কাছের মানুষদের সঙ্গে দীর্ঘ সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। আর সেই সুযোগটাই এনে দেয় বছরের দুইটি ঈদ।
শুধু শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের শিক্ষা দেয় না, ঈদের মাধ্যমেও পরিবার ও সমাজ থেকে আমরা অনেক মূল্যবান শিক্ষা পাই। এবারের ঈদের ছুটিতে যেমন আমি অনেক আনন্দ উপভোগ করেছি, তেমনি জীবনের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষাও অর্জন করেছি। ঈদ ধনী-গরিবের মধ্যে সহানুভূতি ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলে। দূরের বা কাছের আত্মীয়দের সঙ্গে কোনো মনোমালিন্য থাকলেও ঈদ সেই সম্পর্কগুলো আবার নতুন করে মেলবন্ধনের সুযোগ করে দেয়। এছাড়া ঈদ মানুষের মধ্যে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা সৃষ্টি করে। এই ধরনের মানবিক মূল্যবোধ আমাদের মতো শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই আমরা ভবিষ্যতে একটি সুন্দর ও মানবিক দেশ গড়ে তোলার অনুপ্রেরণা পাই। আমার কাছে ঈদের ছুটি শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার একটি সুন্দর সুযোগ।

তানিয়া ইসলাম
শিক্ষার্থী,
সমাজকর্ম বিভাগ,
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা 

কোলাহল থেকে  দূরে এসে প্রকৃতির স্নিগ্ধ  হাওয়া মনকে শীতল করে
ঢাকার  ব্যস্ততা আর কোলাহলে  পেরিয়ে  ঈদের  ছুটিতে অবশেষে  নাড়ীর টানে বাড়ির পথে ফেরা। এবার কুরবানী ঈদের ছুটিতে বাড়ি আসছি। গ্রামের ঈদ মানেই অন্যরকম অনুভূতি। এখানে ঈদ মানে শুধু  নতুন জামা পরিধান করা না, বরং সবার সাথে আনন্দ ভাগাভাগি করা। আত্মীয় স্বজন,প্রতিবেশী সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। কোলাহল থেকে  দূরে এসে প্রকৃতির স্নিগ্ধ  হাওয়া মনকে শীতল করে। কিছুদিনের জন্য আসা হয়,কিন্তু  এই দিনগুলি সারাবছর  শক্তি জোগায়। এই ঈদে সবাই হিংসা -বিদ্বেষ, রাগ -অভিমান ভুলে সবাইকে নিয়ে  ভালো থাকি, আনন্দ  থাকি, সুস্থ থাকি।গরীব -দুঃখীর মুখে হাসি ফোটানোর অনূভুতি এবারের  ঈদের সবচেয়ে বড় আনন্দ।সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা  ঈদ মোবারক।

শারমিন সাথী 
শিক্ষার্থী,
সমাজকর্ম বিভাগ 
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।


লেখক: শাহারিয়ার ইকবাল বান্না, শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল