রবিবার, ০৭ জুন ২০২৬

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

রোববার, জুন ৭, ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরত ঘোষনা করে সারাদেশের ন্যায় কর্মসূচীর অংশ হিসাবে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি করে মানববন্ধন করেছে। 

রবিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসক সমাজের যৌক্তিক ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তারা অভিযোগ করেন, চিকিৎসকবিরোধী বিভিন্ন সিদ্ধান্তের কারণে স্বাস্থ্য খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায়ে প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ।

৬ দফা দাবিসমূহ: 

স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করা, বিএমইউ ও বিসিপিএস-এর ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫শ-১শ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন নুনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন আনুষঙ্গিক ভাতাসহ ৯ম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ করে প্রতি মাসের বেতন প্রতি মাসেই পরিশোধ করা, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা পূর্বের ন্যায় সাধারণ প্রার্থীদের তুলনায় ২ বছর বেশি অর্থাৎ ৩৪ বছর করা, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন ডা. এ এসএম রশিদুল ইসলাম, ডা. সাদিয়া প্রত্যাশা, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. সি আর মাশিয়েল আলিফ প্রমুখ। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS)-এর সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল