সোমবার, ০৮ জুন ২০২৬

নলছিটিতে স্কুলছাত্রীর আত্মহত্যা, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে

সোমবার, জুন ৮, ২০২৬
নলছিটিতে স্কুলছাত্রীর আত্মহত্যা, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতি‌নি‌ধি:

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইভা আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

র‌বিবার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেকড়কাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইভা আক্তার ওই গ্রামের অটোরিকশাচালক মো. শহিদ সিকদারের মেয়ে এবং জুরকাঠি জেড.এ. ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে ইভাকে ঘরে রেখে তার মা আছমা বেগম পাশের ঘরে যান। এ সময় ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দেয় ইভা। কিছুক্ষণ পর তার বাবা শহিদ সিকদার বরিশাল থেকে বাড়ি ফিরে মেয়েকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে স্ত্রীকে নিয়ে ঘরে প্রবেশ করে ইভাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন স্বজনরা।

নিহতের চাচা আব্দুর রশিদ সিকদার জানান, আত্মহত্যার কারণ সম্পর্কে পরিবার কিছুই জানে না। পরিবারের সদস্যদের সঙ্গে ইভার কোনো বিরোধ বা কথাকাটাকাটির ঘটনাও ঘটেনি বলে তিনি দাবি করেন।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ও‌সি (তদন্ত) মো. আশরাফ আলী জানান, স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল