সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
বিএনপি মহাসচিবের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর চিকিৎসকের পারমর্শে তাকে হাসপাতাল ভর্তি করানো হয়েছে। কতদিন হাসপাতালে থাকবেন সেটা বলতে পারছি না। বিএনপির মহাসচিব সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ বিভাগের আরো
তারেক রহমানের সমাবেশ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল