বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, মারা গেছে অর্ধশতাধিক গরু

বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, মারা গেছে অর্ধশতাধিক গরু

জেলা প্রতিনিধি: 

জেলায় বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত দুদিনে জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে অর্ধশতাধিক গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে বজ্রপাতে চারজরে মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টাক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন (২৮) বজ্রপাতে মারা যান।

দুপুর ২টার দিকে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে মারা যান সেতারা বেগম (৫৫)।

একই সময়ে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে খালেক হাওলাদার (৫৫) বজ্রপাতে প্রাণ হারান।

এর আগে সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে মারা যান সৌরভ মজুমদার (২২)।
এছাড়া গত দুদিনে কলাপাড়া ও রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে অন্তত ৫০টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, বৃষ্টি ও বজ্রপাত চলাকালে অসচেতনভাবে খোলা মাঠে অবস্থান করার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে না যাওয়ায় প্রাণহানির ঘটনা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বজ্রপাতে মৃতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ঘন ঘন বজ্রপাতের ঘটনায় জেলায় আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্টরা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খোলা মাঠে কাজ না করা এবং বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

নিহতের পরিবারের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে ও সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল