মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

মঙ্গলবার, জুন ২, ২০২৬
বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

শার্শা (যশোর) প্রতিনিধি:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেনাপোল সাদিপুর সীমান্তে কাঁটাতারের বেড়া খুলে ১০-১২ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)  তৎপরতায় ব্যর্থ হয় তাদের এই পুশইন প্রচেষ্টা। গতকাল সোমবার ভোর রাতে সাদিপুর সীমান্তের খড়েরমাঠ এলাকা দিয়ে এই পুশইনের চেষ্টা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ভোর রাতে সীমান্তের লাইট বন্ধ করে কিছু মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয়। এ সময় তাদের পুশইনে কঠোরভাবে বাধা সৃষ্টি করে বিজিবি সদস্যরা। ফলে রাত থেকে সীমান্তের জিরো লাইনে আটকে অছেন তারা। তবে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল সাদিপুর সীমান্তের খড়েরমাঠ এলাকার ২১/৬ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতীয় বিএসএফ বেশ কিছু নারী-পুরুষ-শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায়। বিষয়টি বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে সীমান্তের জিরো লাইন এলাকায় অবস্থান নেয় এবং বিএসএফের অবৈধ চেষ্টা রুখে দেয়।

জিরো লাইনে আটকে পড়া নাগরিকদের বিষয়ে সুরাহা করতে গতকাল দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল