সর্বশেষ সংবাদ
আরমান হোসেন,হাবিপ্রবিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র ব্যাটালিয়ন ক্যাম্পিং—২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদ হল সংলগ্ন মাঠে উক্ত ক্যাম্পিং এর উদ্বোধন করেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।
এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, হাবিপ্রবির প্লাটুন কম্যান্ডার ও পিইউও (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান, ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর মোঃ মনজুরুল হাসানসহ অন্যান্যরা। এবারের ব্যাটালিয়ন ক্যাম্পিং এ ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র ডিভিশন পুরুষ ১৫৭ জন, মহিলা ৯৫ জন, জুনিয়র ডিভিশন ৪৮ জনসহ মোট ৩০০ জন ক্যাডেট, বিএনসিসিও, পিইউও, টিইউও অংশগ্রহণ করেন। আজ শুরু হয়ে আগামী ০৫ নভেম্বর পর্যন্ত ব্যাটালিয়ন ক্যাম্পিং—২০২৪ অনুষ্ঠিত হবে।
তানহা আজমী
এ বিভাগের আরো
কম্পিউটেশন আইসিএমএসসি-২৬ শীর্ষক কানফারেন্স শুরু
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল