রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বাঘারপাড়ায় ১০ গ্রেনেড ও ৩ পিস্তল উদ্ধার

রোববার, ফেব্রুয়ারী ১, ২০২৬
বাঘারপাড়ায় ১০ গ্রেনেড ও ৩ পিস্তল উদ্ধার

যশোর প্রতিনিধি :

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১০টি শক্তিশালী গ্রেনেড ও ৩টি বিদেশি পিস্তল রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই এই অস্ত্রভাণ্ডার গড়ে তোলা হয়েছিল।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে এনএসআই-এর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামের বাসিন্দা চুন্নু মোল্লার বাড়িতে এ অভিযানে যান যৌথ বাহিনী।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই বাড়ি থেকে ১০টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম, ইউএসএ-তে নির্মিত), ১৯ রাউন্ড পিস্তলের গুলি, ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি খুর উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযান শুরু হওয়ার আগেই বাড়ির সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে (২৮) শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো অত্যন্ত জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে পলাতক আসামিকে গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল