মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ: আসিফ মাহমুদ

মঙ্গলবার, ফেব্রুয়ারী ৩, ২০২৬
সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ: আসিফ মাহমুদ

ইসহাক আলী, নাটোর:
 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পঞ্চগড়ের একজন প্রিজাইডিং কর্মকর্তা ধানের শীষের ভোট চাচ্ছেন। আমরা মনে করি, এটি একটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

আসিফ মাহমুদ বলেন, ১১-দলীয় জোটের সব নেতাকর্মীর ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ফিরে আসা যাবে না। আপনাদের মনে রাখতে হবে, এক দিনের পরিশ্রম আপনাদের পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে বলছে। কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে না ভোটের পক্ষে প্রচারণা করছে।

সিংড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহাবুর হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান এর সঞ্চলনায় বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. ফয়সাল আহমেদ, নাটোর-৩ (সিংড়া) আসনে ১১দলীয় জোট প্রার্থী ও জেলা এনসিপির সদস্য সচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আফছার আলী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতের আমীর মাওলানা সাদরুল উলা, সেক্রেটারী মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদ প্রমুখ।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল