বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

জামায়াত প্রার্থীর মৃত্যু, শেরপুরে দুই দফা জানাজার পর দাফন

বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
জামায়াত প্রার্থীর মৃত্যু, শেরপুরে দুই দফা জানাজার পর দাফন

শেরপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্জ নুরুজ্জামান বাদল (৫১) মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এ সময় তিনি মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর জেলায় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত জামায়াত প্রার্থীর ছোট ভাই মাসুম জানান, নুরুজ্জামান বাদলের নামাজে জানাজা আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুই দফায় অনুষ্ঠিত হবে। তার প্রথম জানাজা হবে দুপুর ২টা ৩০ মিনিটে শেরপুর পৌর ঈদগাহ মাঠে আর দ্বিতীয় জানাজা হবে বিকেল ৫টায় শেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকীসহ দলটির শীর্ষ নেতারা। 

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল