বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ডিআইইউ ডিবেটিং সোসাইটির ২০২৬–২৭ কমিটি ঘোষণা

বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
ডিআইইউ ডিবেটিং সোসাইটির ২০২৬–২৭ কমিটি ঘোষণা

মো. হৃদয়, ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ডিবেটিং সোসাইটির ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাজ্জাদ হায়দার শ্রাবণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৌমিত্র রক্ষিত।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ক্লাবের নবীন বরণ অনুষ্ঠানে মনোনয়নের মাধ্যমে নতুন এই কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা।

অনুষ্ঠানে তিনি নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কমিটি ডিআইইউতে বিতর্কচর্চাকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নতুন কমিটিতে সহ-সভাপতি (বিতর্ক ও প্রশিক্ষণ) মো. লিয়াকত হোসেন লিংকন এবং সহ-সভাপতি (প্রশাসন ও ইভেন্টস) মো. আল আরাফাত। যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম সোহান, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া মিম এবং অর্থ ও পরিকল্পনা সম্পাদক মোছাঃ তাসনিম।

এছাড়া দপ্তর ও উদ্ভাবন সম্পাদক এশা ইসলাম অর্পা, জনসংযোগ ও ক্যারিয়ার ডাইভারসিটি সম্পাদক নওরিন নাফসি, মিডিয়া, প্রেস ও প্রকাশনা সম্পাদক রিফা তামান্না দিনা, তথ্য, গবেষণা ও আইটি সম্পাদক মনজুরুল মুক্তাদির, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোছাঃ মাজিদা খাতুন নাতাশা, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. সামিউল ইসলাম সিফাত এবং সদস্য সংগ্রহ ও সদস্য বিষয়ক সম্পাদক উম্মে হানিয়া দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাফি মাফরুহিন হাসান, মাহির ফয়সাল কল্লোল ও শাহরিয়ার রনক।

সভাপতি সাজ্জাদ হায়দার শ্রাবণ বলেন, “ডিআইইউতে নতুন প্রজন্মের দক্ষ বিতার্কিক তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তায় উদ্বুদ্ধ করা হবে।”

সাধারণ সম্পাদক সৌমিত্র রক্ষিত বলেন, “সংগঠনকে আরও সক্রিয় ও অংশগ্রহণমূলক করতে ধারাবাহিক ওয়ার্কশপ, ট্রেনিং সেশন ও ডিবেট ক্যাম্প আয়োজন করা হবে। নতুন শিক্ষার্থীদের বিতর্কে আগ্রহী করে তোলাও আমাদের অগ্রাধিকার।”

ডিআইইউ ডিবেটিং সোসাইটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মিলি রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর ও জয়েন্ট ডিরেক্টর।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল