বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

নাটোরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৬
নাটোরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোর সদর উপজেলার কানাইখালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ জার্মান আগ্নেয়াস্ত্র , মদের বোতল ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন—তাপস (৩৫) ও প্রান্ত (২৭)। গতকাল (বুধবার) গভীর রাতে পরিচালিত এই যৌথ অভিযানে সন্দেহভাজনদের কাছ থেকে একটি জার্মান শটগান, একটি রাইফেল বডি, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সরঞ্জাম এবং মদ জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশি তদন্ত কার্যক্রম চলমান আছে বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল