শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের উপর হামলা প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

শুক্রবার, ফেব্রুয়ারী ৬, ২০২৬
ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের উপর হামলা প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের উপর হামলা প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের উপর হামলা ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন। এ সময় তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের আটক করা হচ্ছে না। আমরা অবিলম্বে হাদি ভাইয়ের হত্যাকারিদের গ্রেফতারের দাবি জানাই। পাশাপাশি হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারিদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের নিন্দা জানান তিনি।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক হাসিন ইশরাক মিম, শ্রমিক শক্তির জেলা কমিটির সদস্য সচিব রাতিন, জেলা কমিটির মুখ্য সংগঠক সাগর, সংগঠক সাথী, মিষ্টি, ছাত্রশক্তির জেলা আহবায়ক হযরত আলী অনিক, সদস্য সচিব অয়নসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড়ে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে যায়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। 

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে সংগঠনটি অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়। এরই প্রতিবাদের সারা দেশের দিনাজপুরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল