শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

দিনাজপুর কারাগারে বন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

শনিবার, ফেব্রুয়ারী ৭, ২০২৬
দিনাজপুর কারাগারে বন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও সদর আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) মৃত্যুবরণ করেছেন। 

শনিবার ((৭ ফেব্রুয়ারী ২০২৬) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের ডাঃ তৌফিক হাসান এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, শনিবার সকালে অসুস্থ্য হয়ে পড়লে তাকে জেলা কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়। হাসাপাতালে আনার পর জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।   

দিনাজপুর জেলা কারাগার সুত্রে জানা গেছে, গত ১৬ আগষ্ট ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করে। সেখান থেকে গত বছর ১৭ আগষ্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। তিনি হত্যাসহ ৩টি মামলায় কারাগারে ছিলেন।  শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দিনাজপুর কারাগারের জেলার মোঃ ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রমেশ চন্দ্র সেন ৩০ এপ্রিল ১৯৪০ সালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়া লেখা করেন। তিনি ৫ বারের এমপি ছিলেন। সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

মাহবুবুল হক খান, দিনাজপুর 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল