সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
জামায়াত নেতা
জামায়াত নেতা
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনের জামায়াতের প্রার্থী এ্যাড. মোঃ মাইনুল আলমের দাড়িপাল্লার সমর্থনে ১১দলীয় নির্বাচনি ঐক্যজোটের আয়োজনে জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এই নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে মিছিল অনুষ্ঠিত হয়।
জনসভায় বক্তারা বলেন, এদেশে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। দেশের মানুষ ধান্ধাবাজ ও চাঁদাবাজদের আর দেখতে চায় না। মানুষ পরিবর্তন চায়। সমৃদ্ধ দিনাজপুর গড়তে মাইনুল আলমের পাশে থাকার আহবান জানান বক্তারা।
সভায় বক্তারা বলেন, ৫ আগস্টের পর একটি দলের নিজদলের কর্মীদের হাতে দুইশতাধিক কর্মী নিহত হয়েছে। যাদের হাতে নিজেদের কর্মীই নিরাপদ নয়, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ থাকবে?
আমাদেরকে হ্যাঁতে ভোট দিতে হবে। হ্যাঁতে ভোট দিলে আজাদী পাবো আর না'তে ভোট দিলে গোলামী পাবো।
দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মেহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের ১১দলীয় ঐক্যজোটের প্রার্থী জামায়াত নেতা এ্যাড. মোঃ মাইনুল আলম।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি দিনাজপুর জেলা শাখার আহবায়ক শাসমুল মোক্তাদির, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, দিনাজপুর পৌরসভার সাবেক ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা, ইসলামী ছাত্রশিবিরের নেতা ঢাকসু'র বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, জাগপার কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরুল কায়েস রুপম, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শরাফত হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ নুরুল্লাহ সরকার, এনসিপি নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক একরামুল হক আবির, শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ আয়াতুল্লাহ, এনসিপরি কেন্দ্রীয় নেতা আরিফ মুন প্রমূখ।
একে
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল