সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

নিরাপত্তার জন্য কিছু গেট বন্ধ থাকলেও নির্বাচনের দিন চলবে মেট্রোরেল

সোমবার, ফেব্রুয়ারী ৯, ২০২৬
নিরাপত্তার জন্য কিছু গেট বন্ধ থাকলেও নির্বাচনের দিন চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচনের দিন ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলে যাত্রী পরিবহন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

তিনি বলেন, নির্বাচনের দিন সাধারণ দিনের মতোই নির্বিঘ্ন যাত্রী পরিবহন করবে মেট্রোরেল। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।

রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমটিসিএল এমডি। তবে মেট্রোরেল সূত্র জানায়, নির্বাচনের দিনে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হতে পারে। এছাড়া বাকি সব গেট খোলা থাকবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল