বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

১.৮৬ কোটি টাকার অবৈধ সম্পদ

ফরিদপুরে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬
ফরিদপুরে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :

 ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনের স্ত্রী তানিয়া আক্তার রুমার (৪৬) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলাটি দায়ের করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, তানিয়া আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৯৪৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৩ লাখ ৩২ হাজার ৯৮০ টাকার সম্পদের তথ্য গোপনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে এই অবৈধ সম্পদ অর্জিত হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

রাতে ফরিদপুর দুদকের উপ-পরিচালক রতন কুমার দাস জানান, আসামির আর্থিক নথিপত্র বিশ্লেষণ করে আয়ের উৎসের সাথে সম্পদের বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি তদন্তাধীন রয়েছে।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল