শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতা: জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমীর সহ ৭জন আহত

শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতা: জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমীর সহ ৭জন আহত

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমীর সহ অন্তত ৭জন আহত। 

আজ সকাল সাড়ে ১০টার দিকে ধানাইদহ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নগর ইউনিয়ন জামায়াতের আমীর হাসিনুর রহমান সহ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাঁকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বিরকে মারপিট করে বিএনপির কর্মীরা। এরই জের ধরে আজ সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াত-বিএনপির নেতা কর্মীরা। এতে নগর ইউনিয়ন জামায়াতের আমীর হাসিনুর রহমান সহ ৭জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে দুজনকে এবং বাঁকিদের ঈশ্বরদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। 

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল