সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

সোমবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৬
মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি : 

বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত-২০২৫ বৃত্তি পরীক্ষায় মোরেলগঞ্জে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ জন শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

সোমবার সকাল ১০ টায় মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অতীশ সরকার, মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রধান উপদেষ্ঠা আব্দুল গফ্ফার হাওলাদার এর-সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নাহিদ মাহামুদ। প্রধান বক্তা হিসাবে  বক্তৃতা করেন শরণখোলা আইডিয়াল কলেজের অধক্ষ মোঃ ওসমান গনি, চেয়ারম্যান আইডিয়াল একাডেমী ঢাকা মীর মোশারেফ হোসেন, বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন শরণখোলা উপজেলার সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি এফ এম শামিম আহসান, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, অধ্যাপক শহিদুল ইসলাম, মডেল একাডেমির উপদেষ্টা বিশিষ্ট কবি সাহিত্যিক সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন পর্যায়ের সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ।

বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ বৃত্তি পরীক্ষায় মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেনীর ৪২ শিশু শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি প্রাপ্ত অর্জন করেন। মেধাবী এ শিক্ষার্থীদের গৌরব উজ্জ্বল সাফল্যের জন্য মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে উক্ত বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদানও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানকে ঘিরে নানা আয়োজনে গোটা একাডেমীর প্রাঙ্গন যেন শিক্ষার্থী অভিভাবকদের বসেছে মিলন মেলা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিতি মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী হাবিবুল্লাহ অফিসার বলেন, শিশুদেরকে শুধুমাত্র একাডেমি পড়াশুনার মধ্য সিমাবদ্ধ রাখলে চলবে না। আপনার বাচ্চাকে সব বিষয়ে শিক্ষা দিতে হবে। সে যেন সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। সে যদি বইয়ের মধ্যে সিমাবদ্ধ থাকে তাহলে তার ক্ষতির বিষয় হতে পারে। প্রতিটি শিশুকে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রধান অতিথি এ সময় তিনি তার শৈশব কিশোর স্কুল জীবনের অনেক স্মৃতিচারনে কথা তুলে ধরেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল