শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদপুরে ১০ হাজার পিস ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৫

শনিবার, ফেব্রুয়ারী ২১, ২০২৬
ফরিদপুরে ১০ হাজার পিস ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৫

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে ১০ হাজার একশ ইয়াবা বড়িসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরআগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফরিদপুর শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটের ঊষা ভবন ও এর আশপাশে এ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন— আশিকুর রহমান রাহাত (২৫), সুমন মৃধা (৩২), মিরাজুল ইসলাম (২৯), রুমান মোল্লা (২৯) ও মোহাম্মদ সোলায়মান মৃধা (২৬)। তারা সবাই ফরিদপুর সদর কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ডিবি (ভাঙ্গা জোন)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানকালে ঊষা ভবনের সামনে ও ভেতর থেকে বেশকিছু পরিমাণ ইয়াবাসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আশিকুর রহমান রাহাতের কাছ থেকে ২০টি প্যাকেটে মোট ৪ হাজার পিস ইয়াবা, সুমন মৃধার কাছ থেকে ১৪টি প্যাকেটে ২ হাজার ৮শ পিস এবং খোলা অবস্থায় আরও একশ পিসসহ মোট ২ হাজার ৯শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মিরাজুল ইসলামের কাছ থেকে ১৬টি প্যাকেটে ৩ হাজার ২শ পিস ইয়াবা জব্দ করা হয়। সব মিলিয়ে ১০ হাজার একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মামুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কারবারি পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল