শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

নল‌ছি‌টি‌তে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শনিবার, ফেব্রুয়ারী ২১, ২০২৬
নল‌ছি‌টি‌তে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি জেলা প্রতিনিধি:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে নল‌ছি‌টি উপজেলা প্রশাসন।

আজ ২১ ফেব্রুয়ারি শনিবার নল‌ছি‌টি উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নল‌ছি‌টি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবা‌য়ের হা‌বি‌বের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে বক্তব‌্য দেন ঝালকা‌ঠি-২ আস‌নের নব‌নির্বা‌চিত সংসদ সদস‌্য ইসরাত সুলতানা ই‌লেন ভু‌ট্টো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা বিএনপির সভাপতি আ‌্যাড. আনিচুর রহমান খান হেলাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলী পারভীন ও নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাফ আলী।

এছাড়াও অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব্য দেন নল‌ছি‌টি উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সি‌নিয়র সহ-সভাপ‌তি ও কুলকা‌ঠি ইউ‌নিয়‌নের সা‌বেক সফল চেয়ারম‌্যান বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মোল্লা, নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান প্রমুখ।

সভায় ভাষা শহিদদের আত্মত্যাগের ইতিহাস, বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার চর্চা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে মাতৃভাষার অধিকার।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল