বুধবার, ১৮ মার্চ ২০২৬

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি মমিন, সম্পাদক পিন্টু নির্বাচিত

সোমবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৬
লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি মমিন, সম্পাদক পিন্টু নির্বাচিত

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মমিনুল ইসলাম মমিন এবং সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন পিন্টু নির্বাচিত হয়েছেন।

রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকে ৫৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মমিনুল ইসলাম মমিন। অপরদিকে আম প্রতীকে ৪৮০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন দেলোয়ার হোসেন পিন্টু।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আনিছুর রহমান ভোট গণনা শেষে রোববার ইফতারের পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

পুলিশের কড়া নিরাপত্তায় রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৬৮ জন।

এবারের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, ধর্ম সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, অর্থ সম্পাদক এবং সদস্যসহ মোট ১২টি পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল