বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ফেসবুকে অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুন্নের অভিযোগ

দিনাজপুরে ইউপি চেয়ারম্যান ও সেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৬
দিনাজপুরে ইউপি চেয়ারম্যান ও সেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মুরাদ ইমাম কাবির, হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টা মাধপপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী সেচ্ছাসেবক লীগের উপজেলা সহ সভাপতি কাওছার হোসেনের বিরুদ্ধে একেরপর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের আহবায়ক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হাকিমপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে শাহ আলম অভিযোগ করেন, একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. কাওছার হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে আসছেন। জমি সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে তার বিরুদ্ধে মিথ্যা মাছ চুরির মামলা দায়ের করা হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল