শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ইবিতে ফুলকুঁড়ি আসর ‘তারার মেলা’ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৬
ইবিতে ফুলকুঁড়ি আসর ‘তারার মেলা’ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়তে হয়’-এই স্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর তারার মেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি ড. মো: মামুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি'র সাবেক সিইউও আলী আহসান মুহাম্মদ জুবাইর, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, ঝিনাইদহ শহর শাখার সহকারী পরিচালক সাঈদ আবরার নাহি।

তারার মেলা শাখার অফিস সম্পাদক রিয়াদুস সালেহীন সাদাত-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম রাতুল, মিডিয়া ও প্রচার সম্পাদক মারুফ বিল্লাহ।

এসময় তারার মেলা শাখার সহকারী পরিচালক মুবাশ্বির আলম শিশু-কিশোরদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, 'রমজান আমাদের মিথ্যা বর্জন, ধৈর্য ধারণ এবং উন্নত চরিত্র গঠনের শিক্ষা দেয়। তোমরাই আমাদের ভবিষ্যৎ এবং আমাদের স্বপ্ন। মন দিয়ে পড়াশোনা, নিয়মিত ইবাদত এবং বাবা-মায়ের কথা মেনে চলে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।'

অনুষ্ঠান শেষে উপস্থিত শিশু-কিশোরদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল