শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

শুক্রবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৬
অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে অগ্রাধিকার ভিত্তিতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, 'আমাদের অগ্রাধিকার তো ট্যাক্স বাড়াতে হবে। ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে। দেশের ভেতরে বিনিয়োগ বাড়াতে। এর মাধ্যমেই তো একমাত্র ট্যাক্স জিডিপি বাড়ানো যাবে।'

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, বিএনপির 'নির্বাচনি প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম। বিনিয়োগ না হলে ইনভেস্টমেন্ট না হলে কর্মসংস্থান কোথা থেকে হবে! এজন্য আমরা জোর দিচ্ছি দেশি-বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছি।'

তিনি বলেন, 'আর স্বাস্থ্যসেবা, শিক্ষার পরিবর্তন শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন নিয়েও অঙ্গীকার করেছি আমরা। সবচেয়ে বেশি কর্মসংস্থানের কথা বলেছি। আমাদের আগামী বাজেটে কর্মসংস্থান অগ্রাধিকারের দিয়ে শুরু হবে। এটা করার জন্য যা যা প্রয়োজন সেটা করা হবে।'

এর আগে চট্টগ্রামের পতেঙ্গা থানার জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি সরেজমিনে পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পার্শ্বে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেন তিনি। 

পরবর্তীতে তিনি পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪.২১৯০ একর এবং ২.৭ (দুই দশমিক সাত) একর জমি সরেজমিনে পরিদর্শন করেন।

স্থানীয় সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু বলেন, 'আমরা কিছু জায়গা দেখেছি বড় হাসপাতালের জন্য। এর সঙ্গে নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টদের জন্য একটা ইনস্টিটিউট করা প্রয়োজন। বাংলাদেশে এ খাতে ঘাটতি আছে। এটা এই অঞ্চলের মানুষের একটা দাবিও ছিল। এজন্য আমরা জায়গা দেখছি।'

তিনি বলেন, 'বড় জায়গা লাগছে। জায়গার আবার দখল পেতে হয়তো অনেক ঝামেলা থাকে। যত তাড়াতাড়ি হাসপাতাল করার জন্য চেষ্টা করছি। এটি জেনারেল এবং এ মধ্যে বিশেষায়িত কিছুও থাকবে।'

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল