শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মোরেলগঞ্জে দখলকৃত সরকারি খালের বাঁধ কেটে দিলেন গ্রামবাসী

শুক্রবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৬
মোরেলগঞ্জে দখলকৃত সরকারি খালের বাঁধ কেটে দিলেন গ্রামবাসী

 এম.পলাশ শরীফ, বাগেরহাট: 

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি রেকর্ডীয় খালে বাঁধ দিয়ে বছরের পর বছর প্রভাবশালীদের মৎস্য ঘের। অবশেষে প্রতিবাদ জানিয়ে শত শত গ্রামবাসী বাঁধ কেটে দিয়ে অবমুক্ত করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রæয়ারি) বিকেলে দৈবজ্ঞহাটী ইউনিয়নের গাজিরঘাট গ্রামে স্থানীয় জামায়াত ইসলামীর দলীয় নেতাকর্মীদের উদ্যোগে শত শত গ্রামবাসী একত্রিত হয়ে বেধখলকৃত বাঁধ কেটে দিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন তারা।

 জানাগেছে, দীর্ঘ ২০ বছল ধরে গাজিরঘাট-হামছাপুর দিয়ে বয়ে চলা  ইছামতি নদীর সংযোগ পেতনিখালীর খাল, সরদার পাড়া খাল ৮কিলোমিটার এ দুটি খালের বিভিন্ন স্থানে ৭/৮ টি বাঁধ দিয়ে দীর্ঘ বছর ধরে অবৈধভাবে দখল করে মৎস্য ঘের করছেন প্রভাবশালী একটি মহল। যে কারনে পানি চলাচল বন্ধ হয়ে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়তে হয় প্রায় গ্রামবাসীদের। ৫ শতাধিক পরিবারের একাধিক ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হচ্ছে শত শত কৃষকেরা। শুধুমাত্র আমন ফসলই ভরসা। বোরো মৌসুমে ফসল উৎপাদন করতে পারছে না। পানির অভাবে ফসলী মাঠ ফেটে চৌচির।  

বেদখলকৃত সরকারি খাল অবমুক্ত করে উপজেলা শ্রমীক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য অহিদুল ইসলাম, স্থানীয় গোলাম কিবরিয়া সরকার, মো. বাবুল শেখ, আল আমিন হোসেন, মশিউর রহমান শিকদার, শামীম হোসাইনসহ একাধিক স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত ৫ আগষ্টের পূর্বে একটি দল দীর্ঘ বছর ধরে প্রভাব খাটিয়ে রেকর্ডীয় খালে বাঁধ দিয়ে মৎস্য চাষ করে।   পরবর্তীতে আরও একটি দল এসে একই পন্থায় দখল করে নেয়। ক্ষমতার পালাবদলের সাথে সাথে দখলদারদেরও হাত বদল হয়। সাধারণ মানুষের ভোগান্তির  থেকে যায়। আমরা মৎস্য ঘের চাই না ফসল উৎপাদন করতে চাই। সেক্ষেত্রে প্রশাসনের সহযোগীতা কামনা করেন ভুক্তভোগী গ্রামবাসীরা।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল