শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

শুক্রবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৬
ফরিদপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

শুক্রবার (২৭  ফেব্রুয়ারী) বিকেলে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়িতে গিয়ে তিনি এ ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় পাঁচটি পরিবারকে ঢেউ টিন, শুকনা খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়। 

এসময় সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে। 

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে মজিবুর মাতুব্বরের বাড়িতে একটি রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল