রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থী কাজে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীবপুর উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ জয় কে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
শনিবার রাজীবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মোখলেছুর রহমান এবং সদস্য সচিব নাজমুল হাসান দলীয় প্যাডে স্বাক্ষরিত এ বহিষ্কারাদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি রাসেল মাহমুদ জয়ের বিরুদ্ধে সরকারী নানা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠে।
বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, দলীয় নেতৃবৃন্দও নেতিবাচক সমালোচনায় পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দলীয় সিন্ধান্ত মোতাবেক তাকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে। এবং সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদের বহিষ্কৃত বাসেল মাহমুদ জয়ের সাথে সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়ে কথা হলে রাসেল মাহমুদ জয় বলেন,একটি মহল আমার নামে মিথ্যা অভিযোগ সাজিয়েছে। দলীয় নেতৃত্বের প্রতি তার আস্থা আছে জানিয়ে বলেন আশা করি সঠিক তদন্ত হলে আমি নির্দোষ প্রমানিত হব।
বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান বলেন,জয়ের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় দলীও সিন্ধান্ত মোতাবেক তাকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে।
এমআই