সোমবার, ০২ মার্চ ২০২৬

রমজানে দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখতে মোরেলগঞ্জে ক্যাব ও জামায়াতের যৌথ উদ্যোগে বাজার পরিদর্শন

রোববার, মার্চ ১, ২০২৬
রমজানে দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখতে মোরেলগঞ্জে ক্যাব ও জামায়াতের যৌথ উদ্যোগে বাজার পরিদর্শন

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিনিধি: 

পবিত্র মাহে রমজানে নিত্য পণ্যের বাজার দর স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট সৃষ্টি না করা, ব্যবসা প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্য তালিকা, রাখার সচেতনতায় বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াত ইসলামী ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর যৌথ উদ্যোগে বাজার পরিদর্শন অভিযান করা হয়েছে।    

রবিবার বিকালে মোরেলগঞ্জ পৌর শহরের কাঁচা বাজার পট্টি সড়ক, মুদি মনোহারি সড়কে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনার সময় ব্যবসায়িদের সাথে রমজানের দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখার জন্য জামায়াত ইসলামী ও ক্যাব নেতৃবৃন্দ সচেতনতামূলক মতবিনিময় সভা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, পৌর আমীর মাষ্টার রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারী মাষ্টার আল আমিন, যুব জামায়াতের পৌর সভাপতি মেহেদী হাসান নিয়াজ, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি সাংবাদিক গনেশ পাল, সাধারণ সম্পাদক মাষ্টার বিভ‚তি ভ‚ষণ পোদ্দার, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কোষাধ্যক্ষ দৈনিক পূর্বাঞ্চল মোরেলগঞ্জ প্রতিনিধি এম. পলাশ শরীফ, সাংগঠনিক সম্পাদক প্রভাষ দাস, সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র হালদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  এ সময় বাজার মনিটরিং এ অভিযানের পরিচালনা যৌথ টিমের নেতৃবৃন্দ বলেন বাগেরহাট-৪, স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীমের নির্দেশনায় ব্যবসায়ীদের উদ্দেশ্য একটাই বার্তা আমরা কোন অনাকাংখিত লেনদেন ব্যবসা বানিজ্য করে মোরেলগঞ্জের মানুষ যেন কোন ভোগান্তির স্বিকার না পোহাতে হয় সেজন্য ব্যবসায়ীরা প্রতিটি দোকানে নির্ধারিত মূল্য তালিকা রাখবেন। পাশাপাশি অতিরিক্ত মাল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল