রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

১কোটি টাকা মুক্তিপণের দাবিতে যশোরে ওষুধ ব্যবসায়ী অপহৃত

মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
১কোটি টাকা মুক্তিপণের দাবিতে যশোরে ওষুধ ব্যবসায়ী অপহৃত

তরিকুল ইসলাম তারেক, যশোর প্রতিনিধি:

এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে যশোরে এক ওষুধ ব্যবসায়ী অপহৃত হয়েছেন। সোমবার ( ২ মার্চ) রাত পৌনে ১০ টার সময় তাকে অপহরণ করা হয়। 

অপহৃত ওই ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৪৮)। তিনি শৈলকুপার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে। এব্যাপারে জাহাঙ্গীর আলমের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি থানায় আজ( ৩ মার্চ) একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, অপহৃত জাহাঙ্গীর সোমবার (২ মার্চ) রাতে দোকান বন্ধ করে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকারে কয়েকজন এসে গতিরোধ এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জাহাঙ্গীর আলম যশোর এর ধর্মতলা এলাকায় বসবাস করেন। অপহরণের পরে জাহাঙ্গীর আলম এর ব্যবহৃত ফোন নম্বর ০১৭১৮-৮০২৬৪৭ থেকে রাত ১০ টার দিকে তার স্ত্রীর ফোনে কল করে ১ কোটি টাকা মুক্তিপন দাবি করা হয়। নইলে তাকে হত্যা করা হবে মর্মে হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, তারা অভিযোগ পেয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল