শনিবার, ০৭ মার্চ ২০২৬

কবিরহাটে বিশেষ লোকদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

শুক্রবার, মার্চ ৬, ২০২৬
কবিরহাটে বিশেষ লোকদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে ধানসিঁড়ি ইউনিয়ন জামায়াতের আয়োজনে বিশেষ ব্যাক্তিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বাদ আসর কবিরহাট উপজেলাধীন ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের ব্যাপারীরহাট ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিয়ন জামায়াতের আমির মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা শুরাহ ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মেজবাহ উদ্দিন, কবিরহাট উপজেলা সেক্রেটারী মাওলানা ইয়াছিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুস সালাম, সাবেক সভাপতি এ কে এম আবুল খায়ের প্রমূখ।

বক্তারা বলেন, মাহে রমজানে আমরা সবাই মুসলিম, কোন ভেদাভেদ নাই। কোন দল নয়, কোন শ্রেণী ভাগাভাগি নয়, সকল মানুষকে নিয়ে একত্রিত হয়ে ইফতার করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, তাই ইউনিয়ন থেকে সকল শ্রেনীপেশার মানুষ থেকে বিশেষ লোকদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা। এতে করে একে অপরের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা বাড়ায়। সব মিলিয়ে আমাদের পরিচয় হচ্ছে সবাই মুসলিম। যদিও দুনিয়ায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমরা আছি কিন্তু মূলত আমরা সবাই একদল, সেটি হলো ইসলাম ধর্ম। ভবিষ্যতেও এই ভাবে এক সাথে মিলেমিশে থাকবেন বলেও বলেন বক্তারা।

পরিশেষে মুসলিম ও মানব জাতির কল্যানে এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ইফতারির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল