শনিবার, ০৭ মার্চ ২০২৬

রামুতে জাল টাকা ও সরঞ্জামসহ যুবক আটক

শুক্রবার, মার্চ ৬, ২০২৬
রামুতে জাল টাকা ও সরঞ্জামসহ যুবক আটক

খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:

 রামুতে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ ইমরান (২৩) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইমরান যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকার বাসিন্দা বাবুল বড়ুয়ার বাড়িতে ভাড়ায় থেকে জাল টাকা তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় একটি ঘর থেকে এক হাজার ও পাঁচশো টাকার নোট মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার জাল টাকা এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ওসি বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল