শনিবার, ০৭ মার্চ ২০২৬

যশোর- ২ আসনে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. ফরিদ

শনিবার, মার্চ ৭, ২০২৬
যশোর- ২ আসনে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. ফরিদ

যশোর প্রতিনিধি :

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেছেন, আত্মরক্ষার অধিকার সকল নাগরিকের আছে। তবে কেউ যদি আক্রমণ করতে আসে তখন দাত-ভাঙ্গা জবাব দেওয়া হবে। হামলার শিকার নেতা কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আক্রমণ করতে আসলে তাৎক্ষনিক পুলিশকে ইনফর্ম করবেন। আমার পক্ষ থেকে ভুক্তভোগীদের জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে। 
আজ শনিবার ( ৭ মার্চ) যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলাতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি পরিদর্শন এবং আহতদের খাদ্য সামগ্রী বিতরণকালে যশোর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এ কথা বলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। তবে কেউ যদি আক্রমন করতে আসে তাহলে তা প্রতিহত করা একজন মুসলমানের ঈমানী দায়িত্ব। একজন ব্যক্তি তার পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে। নির্বাচনী আসনকে শান্তিপূর্ণ রাখতে সবাইকে সহনশীল হতে হবে, যাতে মানুষ পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাস করতে পারে। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, আজ তার নির্বাচনী আসনের ক্ষতিগ্রস্ত দেড়শতাধিক  পরিবারের মাঝে ৩ হাজার টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী পৌঁছে দেন। পরবর্তীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে এবং পরে যশোর-২ আসনের ঝিকরগাছা উপজেলায় অনেক পরিবার নির্বাচনী সহিংসতার শিকার হন।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, চৌগাছা উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান আল মামুনসহ ও উপজেলা জামায়াত-শিবিরের নেতা কর্মীরা।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল