শনিবার, ০৭ মার্চ ২০২৬

কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান

শনিবার, মার্চ ৭, ২০২৬
কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (৭ মার্চ) বাদ আসর কবিরহাট উপজেলার তেঁতুলতলা এলাকার শিরীন গার্ডেনের সহিদ হলে এই ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময়  উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলনের ও জামায়াতের সেক্রেটারী মাওলানা ইয়াছিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: ইসমাইল হোসেন মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপি আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপি সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা জামায়াতের সাবেক আমির মোঃ ইলিয়াস প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজানে আমরা সবাই মুসলিম, কোন ভেদাভেদ নাই। কোন দল নয়, কোন শ্রেণী ভাগাভাগি নয়, সকল মানুষকে নিয়ে একত্রিত হয়ে ইফতার করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, তাই ইউনিয়ন থেকে সকল শ্রেনীপেশার মানুষ থেকে বিশেষ লোকদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা। এতে করে একে অপরের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা বাড়ায়। সব মিলিয়ে আমাদের পরিচয় হচ্ছে সবাই মুসলিম। যদিও দুনিয়ায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমরা আছি কিন্তু মূলত আমরা সবাই একদল, সেটি হলো ইসলাম ধর্ম। ভবিষ্যতেও এই ভাবে এক সাথে মিলেমিশে থাকবেন বলেও মন্তব্য করেন বক্তারা।

পরিশেষে মুসলিম ও মানব জাতির কল্যানে এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ইফতারির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল