সর্বশেষ সংবাদ
শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠানে বক্তারা
ডিআইইউ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করা হয়। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় এ আয়োজন করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিআইইউ শাখার আহবায়ক মো. রফিকুল ইসলাম প্রামানিক বলেন, আমাদের সবাইকে জুলাই ধারণ করতে হবে, জুলাইয়ের চেতনা বাস্তবায়িত করতে হবে। ইন্টেরিম গভমেন্ট আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে আমাদের সাথে যে সুপরিকল্পিতভাবে বেঈমানী করেছে তা আমরা সকলেই দেখতে পাচ্ছি। তাই আমাদের সকল ধরনের বৈষম্য, অবিচার ও দুর্নীতি রুখতে জুলাইয়ের চেতনায় উদ্ভাসিত হতে হবে।
একে
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল